Description
Dr. Reckeweg R18 Kidney and bladder drops-কিডনি মূত্রাশয়ের ড্রপস
রোগ নির্দেশনা :
Dr. Reckeweg R18 কিডনীর প্রদাহ, কোমড়ের নিচের অংশে ব্যথা, উদরের আবরক ঝিলনীর প্রদাহ, জরায়ুর মাংশপেশীর বা মিউকাস মেব্রেনের প্রদাহ, মূত্র থলীতে তীক্ষ্ণ / তীব্র ব্যথা এবং প্রদাহ, মূত্র ত্যাগের সময় জ্বালা-পোড়া করা, ঘোলা এবং হলুদ বর্ণের মুত্র। মুত্র রোগ সম্পর্কে বিস্তারিত জানুন।
সেবনবিধি :
জীবাণু সংক্রান্ত সংক্রমন জনিত কারণে মূত্রথলীর প্রদাহে এবং কিডনি থেকে প্রস্রাব বহনকারী যে অংশটি ইউরেটারে সংযুক্ত হয়েছে, সেই অংশের প্রদাহের ক্ষেত্রে ১০ ফোঁটা সামান্য পানিসহ সেবন করতে হবে । শুরুতে ঘন্টায় ১ বার অতঃপর ২ ঘন্টা পরপর সেবন করতে হবে। অবস্থার উন্নতি হওয়া শুরু হলে ১০-১৫ ফোঁটা ঔষধ সামান্য পানিসহ দিনে ৩-৪ বার সেবন করতে হবে।
পুরাতন জীবানু সংক্রান্ত / কিডনীর পেলাভিস অংশের মূত্রথলীর প্রদাহ এবং মূত্রে ব্যাক্টেরিয়ার উপস্থিতির ক্ষেত্রে ১০-১৫ ফোঁটা ঔষধ সামান্য পানিসহ দিনে ২-৩ বার আহারের পূর্বে সেবন করতে হবে। সম্পূর্ণ আরোগ্য লাভ না হওয়া পর্যন্ত সেবন করতে হবে।
মূত্রথলীর উদীপ্ততায় বা জ্বলাপোড়ায় ১০-১৫ ফোঁটা ঔষধ সামান্য পানিসহ দিনে ১-২ বার সেবন করতে হবে।
মন্তব্য :
নিম্নলিখিত বিশেষ ভাবে প্রস্তুতকৃত ঔষধ সমূহ R-18 এর সাথে পর্যায়ক্রমে বা একত্রে সেবন করানো যেতে পারে ।
কিডনী পাথুরী সৃষ্টি হওয়া এবং তার জন্য ব্যথা, প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদিতে এর সাথে R-27 দিনে ২ বার ১০-১৫ ফোঁটা করে দিতে হবে।
প্রেস্টেট গ্রন্থির প্রদাহে R-18 এর সাথে R-25 পর্যায় ক্রমিক ভাবে দেওয়া যায় ।
মূত্রে এলবুমিন এর উপস্থিতি থাকলে, কিডনী রোগে পুরাতন নেফ্রাইটিস এ R-64 ও একই সাথে ব্যবহার করা যায় ।









Reviews
There are no reviews yet.