Description
Dr. Reckeweg R12 Calcification Drops-জমাটকরণ ড্রপস
Dr. Reckeweg R12 সাধারণত : কোন ছোট বা বড় যে কোন ধমনীর দেয়াল ফাইব্রোসিস হয়ে শক্ত ও পুরু হয়ে পড়া এবং দেহের মাংশ পেশির সংকোচন ক্ষমতা কমে যাওয়া (কোন অঙ্গ শক্ত বা অবশ হয়ে যাওয়া) এবং রক্ত জমাট বাধাঁ। মস্তিষ্কের শিরা-উপশিরার দেয়াল পুরু বা শক্ত হওয়া, মহা ধমনি এবং হৃদযন্ত্র সংশ্লিষ্ট শিরা উপশিরার দেয়াল পুরু বা শক্ত হওয়া, কিডনির শিরা উপশিরার দেয়াল পুরু বা শক্ত হওয়া, স্নায়ুর অসুস্থতায় হাঁটার সমস্যা, পেটের অঙ্গগত দুর্বলতাজনিত ব্যথা, বার্ধক্য জনিত দুর্বলতা, দুর্বল স্মৃতি শক্তি, মাথা ঘোরা, ভুলে যাওয়ার সমস্যা, সন্ন্যাস রোগ (এ রোগে মস্তিষ্কের রক্তনালীতে আঘাত জনিত কারণে চেতনাশক্তি ও চলারশক্তি লোপ পায়) আভ্যন্তরিন অঙ্গাদিতে রক্তক্ষরণ এর প্রবনতা এবং এর ফলে সৃষ্ট নানান সমস্যা, গলগন্ড বা ঘ্যাগ এর প্রবনতা, থাইরয়েড গ্রন্থির অতিক্রিয়াশীলতা ইত্যাদিতে কার্যকরী I
সেবনবিধিঃ
সাধারণত ১০-১৫ ফোঁটা ঔষধ দিনে ৩ বার সামান্য পানিসহ সেবন করতে হবে। তীব্র
সমস্যায় চিকিৎসার শুরুতে দিনে ৪ থেকে ৫ বার দেয়া যেতে পারে। অবস্থার কিছুটা উন্নতি হলে (সাধারণত ২/৩ সপ্তাহ) দিনে ১-২ বার দীর্ঘ দিনের জন্য সেবন করতে হবে। চিকিৎসা চলাকালীন সময়ে লবনের ব্যবহার নিষেধ। কিছুটা উন্নতির পর কেবল সামান্য
লবন খাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে।
গলগন্ডের প্রবনতা এবং হাইপারথাইরয়েডিজম রোগে ১০-১৫ ফোঁটা ঔষধ দিনে ১ বার
করে প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত খেতে হবে। তারপর এক মাস বিরতি দিয়ে আবার
একইভাবে সেবন করতে হবে।
সন্ন্যাস রোগের ক্ষেত্রে চিকিৎসার শুরুর দিকে প্রতি ১ থেকে ২ ঘন্টা অন্তর অন্তর ১০-১৫ ফোটা ঔষধ দিতে হবে । তারপর থেকে দিনে ৪ থেকে ৬ বার করে ১০-১৫ ফোঁটা ঔষধ সেবন করতে হবে।
মন্তব্যঃ
নিম্নলিখিত বিশেষ ভাবে প্রস্তুতকৃত ঔষধ সমূহ R-12 এর সাথে পর্যায়ক্রমে বা একত্রে সেবন করানো যেতে পারে।
পাশাপাশি হৃদযন্ত্রের দুর্বলতা থাকলে R-12 এবং R-3 প্রতিটি অদল বদল করে দিনে ২ থেকে ৩ বার সেবন করতে হবে।
হৃদক্রিয়ার স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটলে দেখুন R-67 ও R-2
হৃদপিন্ডের এনজাইনা পেকটোরিস জনিত ব্যথায় R-12 এর সাথে R-2 অদল বদল করে সেবন করতে হবে।
হৃদপিন্ডের অপর্যাপ্ত রক্ত সরবরাহ হওয়ার ক্ষেত্রে দেখুন R-3।
হৃদপিন্ডের ভারসাম্যহীনতায় R-58।
শির:ঘূর্ণনে R-29 এর সাথে অদল বদল করে সেবন করতে হবে।
দেহের কোন মাংসপেশিতে রক্ত সরবরাহের অভাব ঘটলে সেই মাংসপেশিতে খিচুনী বা বেদনা দেখা দিলে, রক্তবাহী নালীতে বিশৃংখলা ইত্যাদি দেখা দিলে R-63 প্রয়োগ করে দেখা যেতে পারে ।









Reviews
There are no reviews yet.